Skip to main content

80 Years of NHK World


জাপান থেকে আন্তর্জাতিক সম্প্রচার আরম্ভের ৮০তম বার্ষিকী উদযাপিত হবে ২০১৫ সালে


উপলক্ষ্যে শ্রোতাবন্ধুদের কাছ থেকে এমন লেখা রেডিও জাপান আহ্বান করছে যা রেডিও জাপানের সঙ্গে তাদের সম্পর্ক তুলে ধরে।

অনুগ্রহ করে লিখে জানান রেডিও জাপান শোনার মধ্য দিয়ে আপনার জীবনে কী পরিবর্তন ঘটেছে। রেডিও জাপান আপনার জীবনকে কতটা প্রভাবিত করেছে তাও এতে অন্তর্ভুক্ত থাকবে। উদাহরণস্বরূপ, কেউ যদি রেডিও জাপান শোনার পরিণতিতে জাপানি রান্নার শেফ হয়ে থাকেন, জাপানি ভাষা শিখতে আরম্ভ করে থাকেন, রেডিও জাপান থেকে পাওয়া তথ্য কর্মজীবনে অথবা শখের কাজে লাগাতে সক্ষম হন, বা জাপানের সঙ্গে সম্পর্কযুক্ত কোন কাজ আরম্ভ করে থাকেন, তাহলে

এসব এবং ধরণের আরো অনেক কাহিনী আমরা শুনতে আগ্রহী। সঙ্গে ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং ভয়েস মেসেজও পাঠাতে পারেন।

আমরা এসব ঘটনা আমাদের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করছি।
(অনন্য বৈশিষ্ট্য এবং আবেদনসম্পন্ন লেখা যারা পাঠাবেন তাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথাও আমরা ভাবছি।)

 জমাদানের সময়সীমা
ডিসেম্বর 24, 2015


জমা দেওয়ার নিয়মকানুন

জাপান থেকে আন্তর্জাতিক সম্প্রচার আরম্ভের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে লেখা জমা দেওয়ার নিয়মাবলী
আপনার জমা দেওয়া রচনা, আলোকচিত্র, ভিডিও ফুটেজ অথবা অডিও বার্তাকেআপনার জমাদানের বিষয়বস্তুহিসেবে অভিহিত করা হচ্ছে।

জমাদানের নিয়মাবলী
আপনার জমাদানের বিষয়বস্তু পাঠাতে হলে অনলাইনে ফর্মের মাধ্যমে পাঠাতে হবে।
ফর্ম পেতে ভিজিট করুন রেডিও জাপান ৮০ বর্ষপূর্তী প্রতিযোগিতা
প্রতিটি ফর্মের মাধ্যমে আপনি শুধু একটি ফাইল পাঠাতে পারবেন
ফাইলের আকার সর্বোচ্চ ২০০ মেগাবাইটের মধ্যে হতে হবে
অন্য কারো তৈরি করা চিত্র, আলোকচিত্র অথবা ফন্ট ইত্যাদিসহ যে কোন সৃষ্টকর্ম ব্যবহার না করার ব্যাপারে সতর্ক থাকুন।
আপনার জমাকৃত বিষয়বস্তুর ব্যাপারে তৃতীয় কোন পক্ষ কপিরাইট বা স্বত্ত্বাধিকার লংঘনের অভিযোগ করলে দায়দায়িত্ব শুধু আপনাকেই বহন করতে হবে।
আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকলে সেক্ষেত্রে প্রথমে আপনাকে অভিভাবকের সম্মতি আদায় করতে হবে।
অনুগ্রহ করে জেনে রাখুন যে সবার জমাকৃত বিষয়বস্তু আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে না।
জমাকৃত বিষয়বস্তুর সঙ্গে থাকা ব্যক্তিগত তথ্যাদি শুধুমাত্র আমাদের অনুষ্ঠান নির্মাণ সম্প্রচার, এবং তা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে, এবং এসব অনুষ্ঠান সংশ্লিষ্ট ইভেন্ট আয়োজনের এবং সম্পর্কযুক্ত বাণিজ্যিক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত আমরা নিলে তখন জমাদানকারীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হবে।



Comments

Popular posts from this blog

'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশ - চীন রাজনৈতিক ,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে ' চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।   চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক জ্ঞান - যাচাই - প্রতিযোগিতার প্রশ্নমালা ১ . চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত ?  ক . ১৫০                       খ . ২৭৯                         গ . ৩৫০ ২ . চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন ?  ক . চীনা                        খ . ইংরেজি   ...

Radio Japan NHK Bangla May Quiz 2017

Radio Japan NHK Bangla May Quiz 2017 এর ঘোষণা দিয়েছে  কথা ও সুর । ৩০ এপ্রিল প্রচারিত রেডিও জাপানের চিঠিপত্র, গান, অনুষ্ঠান সম্পর্কিত ঘোষনা ও কুইজের অনুষ্ঠান কথা ও সুর-এ দুইটি প্রশ্নের এ কুইজ ঘোষনা করা হয়। মে মাসের জন্য নিবার্চিত প্রশ্ন দুটো নেওয়া হয়েছে ২১ এপ্রিল ২০১৭ প্রচারিত বিস্ময়কর জাপানের স্বাগতম ও ২৬ এপ্রিল ২০১৭ প্রচারিত মুখোমুখি অনুষ্ঠান থেকে। NHK Bangla May Quiz 2017 তে প্রধান্য পেয়েছে সুমিদা নদীর তীরবর্তী পযর্টনস্থল ও জাপানী খেলা শোগি। সুমিদা পূর্ব টোকিও’র মধ্য দিয়ে ২৭ কিলোমিটার ব্যাপী বয়ে চলা নদী। এটি পূর্বে the path of the Ara-kawa নামে পরিচিত ছিল। সুমিদা নদীর প্রধান বৈশিষ্ট্য হলো গড়ে প্রতি কিলোমিটার অন্তর একটি করে ব্রীজ। নদীটি এতও প্রসিদ্ধ যে, ১৮২০ সালে Issa রচিত জাপানী হাইকু তে সুমিদা নদীর উল্লেখ পাওয়া যায়। হাইকুটি- spring peace– a mouse licking up Sumida River সুমিদা নদীর দুই তীরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে প্রায় ১ হাজার চেরি ফুল গাছ। মার্চের শেষ থেকে এপ্রিলের গোড়া পর্যন্ত চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে। শোগি বা  Gener...

Radio La Voz de Tabaco Cuba ও বিশ্ব তামাক মুক্ত দিবস

মে ৩১, ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত World No Tobacco Day বা বিশ্ব তামাক মুক্ত দিবস। আজকে এই দিবস নিয়ে কিছু লেখার পাশাপাশি তুলে ধরবো ১৯৩৮ সালে দূর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া বেতার La Voz de Tabaco এর কথা। Poster World No Tobacco Day 2017 - WHO ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ৩১ মে-কে বিশ্ব তামাক মুক্ত দিবস বা World No Tobacco Day ঘোষনা করে। প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্যের কারনে ৬০ লাখ মানুষের মৃত্যু ও আরও ৬ লাখ পরোক্ষভাবে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এ দিবসটা পালিত হয়ে আসছে। ২০১৭ সালের বিশ্ব তামাক মুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো  "Tobacco – a threat to development."। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের জন্য নিচের উল্লেখ করা লক্ষ্য নির্ধারণ করেছে- Goals of the World No Tobacco Day 2017 campaign Highlight the links between the use of tobacco products, tobacco control and sustainable development. Encourage countries to include tobacco control in their national responses to 2030 Sustainable Development Agenda. Support Memb...