Skip to main content

Posts

Showing posts with the label Dairy

Radio La Voz de Tabaco Cuba ও বিশ্ব তামাক মুক্ত দিবস

মে ৩১, ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত World No Tobacco Day বা বিশ্ব তামাক মুক্ত দিবস। আজকে এই দিবস নিয়ে কিছু লেখার পাশাপাশি তুলে ধরবো ১৯৩৮ সালে দূর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া বেতার La Voz de Tabaco এর কথা। Poster World No Tobacco Day 2017 - WHO ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ৩১ মে-কে বিশ্ব তামাক মুক্ত দিবস বা World No Tobacco Day ঘোষনা করে। প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্যের কারনে ৬০ লাখ মানুষের মৃত্যু ও আরও ৬ লাখ পরোক্ষভাবে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এ দিবসটা পালিত হয়ে আসছে। ২০১৭ সালের বিশ্ব তামাক মুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো  "Tobacco – a threat to development."। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের জন্য নিচের উল্লেখ করা লক্ষ্য নির্ধারণ করেছে- Goals of the World No Tobacco Day 2017 campaign Highlight the links between the use of tobacco products, tobacco control and sustainable development. Encourage countries to include tobacco control in their national responses to 2030 Sustainable Development Agenda. Support Memb...

আরভিএ’র মধুর বাধনে

ঈদের ছুটিতে হঠাৎ করে মনে হলো আমার ছবির এ্যলবামটা খুঁজে বের করি। যেমন ভাবা তেমন কাজ। ঘন্টা খানেক খোঁজাখুজির পর মেজাজটা যখন খারাপ হওয়ার দশা ঠিক তখনি পেলাম এ্যলবামগুলো। পেয়েতো মাথায় হাত। ছবি গুলো সব নষ্ট হতে বসেছে। আটটা এ্যলবামের প্রায় সবগুলো ছবির এক ই অবস্থা। ছবি গুলোর একটা গতি করার দরকার। স্ক্যানারটা খুঁজে বের করে ঘন্টা চারেক সময় গেল ডিজিটাল করার পেছনে। RVA MEET Dianjpur 2003 ঠিক এমন সময় চোখে পড়ল ২০০৩ সালের ৪/ ৫ টা ছবির উপর। স্মৃতিচারী মন আটকে রাখে সাধ্যকার! মূহুর্তেই হারিয়ে গেলাম দিনাজপুরে।   দিনাজপুরে আমার যাতায়াত সেই ১৯৮২ থেকে। এর আগেও খুব সম্বভ একটা কি দুটো শ্রোতা সম্মেলনে এই কারিতাশ কমপ্লেক্স এ এসেছি। তবে এবারেরটা একটু অন্য রকম। এবার আমার সাথে দ্বিতীয় বারের মত দিনাজপুর এসেছেন আমাদের এসএমজে হাবীব ভাই। এর মাত্র ককে দিন আগে জীবনবাণী বেতারের শ্রোতা সম্মেলনে আমার সাথে এসেছিলেন তিনি। আর এবারের অন্যতম নতুনত্ব হলো, এবার অনেক নবীন যোগদিচ্ছে এই আয়োজনে। আমরা ২৭ তারিখে (অবশ্যই ফেব্রুয়ারী) বিকেলে পৌচ্ছেছি। আমাদের মত অগ্রবর্তী দলে আরো অনেকই আছেন। বিকেলে পরিকল্পনা করা হলো ঘুরতে...

সান্ধ্য চা''য়ে বেতার আড্ডা

Visit us to know more about DX-ing - এই টোকন ভাই!! ১৫.০৯.২০১৫ সন্ধ্যা ৭টা : মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে ডাক শুনে চমকে উঠলাম। এখানে আমাকে সবাই ইকবাল বলে ডাকে, টোকন ভাই বলে কে ! ফিরে তাকাতেই  দেখি ইকবাল (দিদারুল) । -আরে কেমন আছো? এখানে ... -অফিস থেকে ফিরছি। আপনার অফিস ও এখানে নাহ! এরপর কিছুক্ষন কুশলাদী বিনিময় আর তারপর শুরু বেতার জগতের নানান বিষয় নিয়ে বহুমাত্রিক আলাপচারিতা। হাটতে হাটতে শ্যামলী। রেস্টোরেন্টে বসে শুনলাম ইকবালের বেতার রাজ্য নিয়ে নানা পরিকল্পনার কথা। কি করছে, কি করতে চায়, কিভাবে করলে ভাল হবে.. ইত্যাদি নানান বিষয়ে তার ভাবনা গুলো আমাকে প্রায় ২০ বছর পেছনে নিয়ে গেল। শখের রাজা ডি-এক্সিং - এর জন্য আমরাও কতকিই না করেছি। সাইকেল চালিয়ে রবিবার সন্ধ্যায় আমরা চলে যেতাম, ভদ্রা না হয় নওহাটা রোডে, Radio France International এর David Page উপস্থাপিত Club 9516 এর কুইজ শুনতে আর জানতে এই সপ্তাহে আমাদের কে কয়টা প্রাইজ পেলাম। এই আমরা হলাম, আমি, আজিজুল আলাম আল-আমিন, একেএম নূরুজ্জামান সেনটু,  আর সব সময়ের এসএমজে হাবিব ওরফে জাকির ভাই।কিছুদিন পরে আমাদের সঙ্গি হয় ফেরদৌস করিম তাপস। ...

দিলীপ দা : ভাল থাকবেন

২৬ মে ২০১৫ , সান্ধ্য অধিবেশনে খবরটা শুনে , হতবিহল হয়ে পড়লাম । স্মৃতির পাতায় খুঁজে পেলাম কত শত স্মরণীয় মূহুর্ত । আরভিএর সাথে আমার গাঁটছাড়া সেই ১৯৮৩ তে । এই ছোট্ট সময়ে ২৩ টা বছরের স্মৃতি , সামান্য হলেও তার পরিমান নেহাত কমনয় । ভরাট কন্ঠ ,  স্নেহমাখা সম্মোধন   সব মিলিয়ে স্যালুলয়েড ফ্রেমে বাধানো চমৎকার এক ছবি । কিন্ত রজত জয়ন্তী উদযাপনের আগেই যতি টানতে হলো । সেই দিনের যাত্রাপথ ১৯৯৪ এর বর্ষা ভরা এক সন্ধায় , রাজশাহী কারিতাশ ভবনে সাক্ষাত। বাংলাদেশ থেকে বানীবদ্ধ করা হবে চেতনার জন্য ইতিহাসের প্রথম নাটক। কারিতাশ ভবনে বিদ্যুৎবিহীন , বর্ষায় ধুয়ে যাওয়া সেই সন্ধ্যায় স্ক্রিপ্ট লিখলেন সবুজ ভাই। একটা ক্যাসেট রেকর্ডার , একটা মাইক্রোফোন আর আমরা ৪ জন অভিনেতা ( সুনাম , সেন্টু , জাকিরভাই ও আমি। মাকসুদা আগেই চলে গেছে ) । রেকর্ডিং বন্ধ করতে হয়েছে। বৃষ্টি থামে না। রাত ৮ টা প্রায়। ফিরতে হবে বিশপস্ ‌ হাউস। তিন সাইকেলে আমরা ৬জন রওনা হলা্ম , গন্তব্য ৯ কিমি মাত্র। স্মৃতি চা...