Skip to main content

আরভিএ’র মধুর বাধনে

ঈদের ছুটিতে হঠাৎ করে মনে হলো আমার ছবির এ্যলবামটা খুঁজে বের করি। যেমন ভাবা তেমন কাজ। ঘন্টা খানেক খোঁজাখুজির পর মেজাজটা যখন খারাপ হওয়ার দশা ঠিক তখনি পেলাম এ্যলবামগুলো। পেয়েতো মাথায় হাত। ছবি গুলো সব নষ্ট হতে বসেছে। আটটা এ্যলবামের প্রায় সবগুলো ছবির একই অবস্থা। ছবি গুলোর একটা গতি করার দরকার। স্ক্যানারটা খুঁজে বের করে ঘন্টা চারেক সময় গেল ডিজিটাল করার পেছনে।

RVA Meet
RVA MEET Dianjpur 2003
ঠিক এমন সময় চোখে পড়ল ২০০৩ সালের ৪/ ৫ টা ছবির উপর। স্মৃতিচারী মন আটকে রাখে সাধ্যকার! মূহুর্তেই হারিয়ে গেলাম দিনাজপুরে।  দিনাজপুরে আমার যাতায়াত সেই ১৯৮২ থেকে। এর আগেও খুব সম্বভ একটা কি দুটো শ্রোতা সম্মেলনে এই কারিতাশ কমপ্লেক্স এ এসেছি। তবে এবারেরটা একটু অন্য রকম। এবার আমার সাথে দ্বিতীয় বারের মত দিনাজপুর এসেছেন আমাদের এসএমজে হাবীব ভাই। এর মাত্র ককে দিন আগে জীবনবাণী বেতারের শ্রোতা সম্মেলনে আমার সাথে এসেছিলেন তিনি। আর এবারের অন্যতম নতুনত্ব হলো, এবার অনেক নবীন যোগদিচ্ছে এই আয়োজনে।

আমরা ২৭ তারিখে (অবশ্যই ফেব্রুয়ারী) বিকেলে পৌচ্ছেছি। আমাদের মত অগ্রবর্তী দলে আরো অনেকই আছেন। বিকেলে পরিকল্পনা করা হলো ঘুরতে যাবো। একটা ছোট দলে আমরা ৭/৮ জন বেড়িয়ে পড়লাম। রামসাগর দেখে ফিরতে ফিরতে সন্ধ্যা। সু্ইহারির চেহেল গাজীর মাজার ঘুরে আবার সম্মেলন কেন্দ্রে প্রবেশ। রাতের খাওয়া শেষে সবাই মিলে আড্ডা।

আমাদের সান্ধ্য ভ্রমণে এক পিতার সঙ্গে আসা নতুন শ্রোতা শীলাও ছিল। হ্যা এটা কামরুন নাহার শীলার প্রথম শ্রোতা সম্মেলন। আর প্রথম দিনাজপুর সম্মেলন আমাদের সালাউদ্দিন ডলারেরও। আমার তোলা কয়েকটা ছবির একটা সন্ধ্যার আঁধারে তোলা একটি দূর্লভ ছবি পেলাম। যে ছবিই দায়ী আজকের এই স্মৃতিচারণের। ছবিতে হাবীব ভাইয়ের পাশে শীলা আর পেছনে আমাদের ডলার। বলা বাহুল্য এ ছবি যখন তোলা তখন তারা দুজন কেবল নিজেদের নামটুকু জানে মাত্র।
Ahik Eqbal Rajshahi Bangladesh
From Right- Habib Bhai, Shila Dolar and Unidentified one

এর পরের ই্তিহাস সবার জানা। ২৭শে ফেব্রুয়ারী ২০০৩ এর সেই পরিচয় ক্রমে পরিনয় থেকে পরিবারে রুপ নেয়। যা আজ একটা গর্বিত পিতামাতায় পরিনত হয়েছে। কিন্তু কেউ কি ভেবেছিল সেই সন্ধ্যা ডলার-শীলার জন্য হয়ে উঠবে চীর বন্ধনের প্রথম পদক্ষেপ!

রেডিও ভেরিতাসের সেদিনের সেই মিলন মেলা সত্যিই ছিল অনন্য।

[ ডলার ও শীলার প্রতি সম্মান জানিয়ে লেখা এ পোস্টটির সকল ছবি কপিরাই্টেড ] 

Comments

Popular posts from this blog

'চীনা ভাষার আকর্ষণ' সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

বাংলাদেশ - চীন রাজনৈতিক ,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। চীনা ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহও বাড়ছে। এই প্রেক্ষাপটে সিআরআই এবং আমাদের সময় পত্রিকার যৌথ উদ্যোগে ' চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।   চীনা ভাষার আকর্ষণ ' শীর্ষক জ্ঞান - যাচাই - প্রতিযোগিতার প্রশ্নমালা ১ . চীনের কতটি বিশ্ববিদ্যালয় সরকারি বৃত্তি প্রকল্পের সঙ্গে জড়িত ?  ক . ১৫০                       খ . ২৭৯                         গ . ৩৫০ ২ . চীনের সরকারি বৃত্তি পেলে স্নাতক শিক্ষার্থীরা কোন ভাষায় লেখাপড়া করেন ?  ক . চীনা                        খ . ইংরেজি   ...

Radio Japan NHK Bangla May Quiz 2017

Radio Japan NHK Bangla May Quiz 2017 এর ঘোষণা দিয়েছে  কথা ও সুর । ৩০ এপ্রিল প্রচারিত রেডিও জাপানের চিঠিপত্র, গান, অনুষ্ঠান সম্পর্কিত ঘোষনা ও কুইজের অনুষ্ঠান কথা ও সুর-এ দুইটি প্রশ্নের এ কুইজ ঘোষনা করা হয়। মে মাসের জন্য নিবার্চিত প্রশ্ন দুটো নেওয়া হয়েছে ২১ এপ্রিল ২০১৭ প্রচারিত বিস্ময়কর জাপানের স্বাগতম ও ২৬ এপ্রিল ২০১৭ প্রচারিত মুখোমুখি অনুষ্ঠান থেকে। NHK Bangla May Quiz 2017 তে প্রধান্য পেয়েছে সুমিদা নদীর তীরবর্তী পযর্টনস্থল ও জাপানী খেলা শোগি। সুমিদা পূর্ব টোকিও’র মধ্য দিয়ে ২৭ কিলোমিটার ব্যাপী বয়ে চলা নদী। এটি পূর্বে the path of the Ara-kawa নামে পরিচিত ছিল। সুমিদা নদীর প্রধান বৈশিষ্ট্য হলো গড়ে প্রতি কিলোমিটার অন্তর একটি করে ব্রীজ। নদীটি এতও প্রসিদ্ধ যে, ১৮২০ সালে Issa রচিত জাপানী হাইকু তে সুমিদা নদীর উল্লেখ পাওয়া যায়। হাইকুটি- spring peace– a mouse licking up Sumida River সুমিদা নদীর দুই তীরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে প্রায় ১ হাজার চেরি ফুল গাছ। মার্চের শেষ থেকে এপ্রিলের গোড়া পর্যন্ত চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে। শোগি বা  Gener...

Radio La Voz de Tabaco Cuba ও বিশ্ব তামাক মুক্ত দিবস

মে ৩১, ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত World No Tobacco Day বা বিশ্ব তামাক মুক্ত দিবস। আজকে এই দিবস নিয়ে কিছু লেখার পাশাপাশি তুলে ধরবো ১৯৩৮ সালে দূর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া বেতার La Voz de Tabaco এর কথা। Poster World No Tobacco Day 2017 - WHO ১৯৮৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম ৩১ মে-কে বিশ্ব তামাক মুক্ত দিবস বা World No Tobacco Day ঘোষনা করে। প্রতি বছর তামাক ও তামাকজাত দ্রব্যের কারনে ৬০ লাখ মানুষের মৃত্যু ও আরও ৬ লাখ পরোক্ষভাবে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এ দিবসটা পালিত হয়ে আসছে। ২০১৭ সালের বিশ্ব তামাক মুক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো  "Tobacco – a threat to development."। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের জন্য নিচের উল্লেখ করা লক্ষ্য নির্ধারণ করেছে- Goals of the World No Tobacco Day 2017 campaign Highlight the links between the use of tobacco products, tobacco control and sustainable development. Encourage countries to include tobacco control in their national responses to 2030 Sustainable Development Agenda. Support Memb...